বিয়ে না করেই বাবা সাইফপুত্র ইব্রাহিম



বিয়ে না করেই অভিভাবকত্ব গ্রহণ—এমন উদাহরণ বলিউডে নতুন নয়। এবার সেই তালিকায় যুক্ত হলেন সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান। তবে রীতিমতো চমকপ্রদ ভঙ্গিতে! তিনি জানালেন, বিয়ে না করেই বাবা হয়েছেন—তবে কোনও শিশুর নয়, একটি কুকুরছানার।

ইনস্টাগ্রামে সদ্য একটি ছবি পোস্ট করেছেন ইব্রাহিম, যেখানে দেখা যাচ্ছে তিনি একটি কুকুরছানাকে কোলে নিয়ে স্নেহভরে তাকিয়ে আছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার মনে হয় আমি ওকে নয়, ও আমাকে বেছে নিয়েছে। আগের জন্মে নিশ্চয়ই ও আমার সন্তান ছিল।’

তিনি আরও জানান, বাড়ির কেউ প্রথমে রাজি না হলেও তিনি সকলের বিরুদ্ধে গিয়ে বম্বিকে বাড়িতে নিয়ে এসেছেন। এখন বম্বি খান পরিবারের একটি অমূল্য সদস্য।

তিনি আরও লিখেন, আমার নেওয়া এটি সেরা সিদ্ধান্ত ছিল। আমার ছোট্ট মেয়ে এবং পতৌদি পরিবারের সর্বশেষ সংযোজনকে শুভেচ্ছা!!!’ 

সম্প্রতি, ইব্রাহিমের প্রথম ছবি 'নাদানিয়া' মুক্তি পায়। খুশি কাপুরের বিপরীতে এই ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পায় এবং দর্শক ও সমালোচকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পায়। তবে, পরিচালক হংসল মেহতা এবং পরিচালক বিক্রম ভাট ইব্রাহিমের অভিনয়ের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে তিনি বড় তারকা হতে পারেন বলে মন্তব্য করেছেন।

Comments

Popular posts from this blog

১ম নায়িকা যিনি বাংলা সিনেমায় সত্যি সত্যি সম্পূর্ণ কাপড় খুলে উন্মুক্ত স্ত*ন দেখিয়েছেন (ভিডিও সহ)

নেটফ্লিক্সের এই ৭ সিনেমা বিশ্বের সব সে*ক্স সিনেমাকে হার বানাবে (ছবিসহ)

বি*শ্বের ১০টি ;সে*ক্স মুভি (ছবিসহ)